নর্ডস্টিম পাইপলাইন বিস্ফোরণে ব্রিটিশ নৌ গোয়েন্দাদের দায়ী করল রাশিয়া
নর্ডস্টিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ব্রিটেনের নৌবাহিনীর সম্পৃপ্ততা দাবি করেছে রাশিয়া।
এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রিমিয়াতে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটে ইউক্রেনের ড্রোন হামলায় সহযোগিতা করেছে ব্রিটিশ গোয়েন্দার এক বিশেষজ্ঞ দল। ব্রিটিশ নৌবাহিনীর এই ইউনিটের প্রতিনিধিরা এই বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে অংশ নিয়েছিল। আর তাতেই নর্ড স্ট্রিম-১ এবং নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনগুলি উড়িয়ে দেয়া হয়।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নর্ডস্টিম গ্যাস পাইপলাইন ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য ব্রিটেন ধ্বংস করার দাবি সপক্ষে কোনো প্রমাণ দেয়নি রাশিয়া।
রাশিয়ার এই দাবি মিথ্যা বলে দাবি করেছে লন্ডন। ইউক্রেনে ব্যর্থ হওয়ায় রাশিয়া বিশ্বের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য এই দাবি করেছে বলে জানিয়েছে ব্রিটেন।
এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের অবৈধ আগ্রাসনে বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে রাশিয়া। এ কারণে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মহাকাব্যিক মিথ্যার আশ্রয় নিচ্ছে।
আরও পড়ুনঃ মারা গেলেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ





