৬২ বছর ধরে একইভাবে চলেছে ‘সিঙ্গারা হাউস’
রংপুরের ব্যস্ততম এলাকা হাঁড়িপট্টি রোডে কালীবাড়ির পাশে প্রতিষ্ঠিত হয় ‘সিঙ্গারা হাউস’ শুধু একটা দোকান নয়, ঐতিহ্যও।দোকানটিতে সারাদিনই ভিড় জমান শিঙাড়াপ্রেমীরা।
সন্ধ্যার পর গল্প-আড্ডায় হয়ে ওঠে জাঁকজমক। দূর-দূরান্ত থেকে মানুষ এসে খেয়ে যায় এখানকার শিঙাড়া।
২০২১ সালের নভেম্বরে রংপুর সফরের সময় দোকানটিতে শিঙাড়া খেতে যান বাংলাদেশে নিযুক্ত ভারতের তৎকালীন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
জানা যায়, ১৯৬০ সালে রংপুরের এই ‘সিঙ্গারা হাউস’ প্রতিষ্ঠা করেন কানাই লাল সরকার। তার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত হাল ধরে আছেন তার ছেলে ভবতোষ সরকার।
স্থানীয়দের মতে, প্রতিষ্ঠানটি সেই ৬২ বছর ধরে একইভাবে চলেছে। স্বাধীনতার আগে এখানে বিশিষ্ট নাগরিকদের আড্ডা ছিল বলেও জানান স্থানীয়রা। দূর-দূরান্তের লোকজন রংপুরে এলে এখানকার শিঙাড়ার স্বাদ নিতে আসেন। আর রংপুরের যার জীবিকার প্রয়োজনে জেলার বাইরে থাকেন, তারাও রংপুরে এলে একবার এই দোকানে ঢুঁ মারেন।
এখানকার শিঙাড়াপ্রেমীরা জানান, আকারে ছোট এ শিঙাড়ার স্বাদ অনন্য, অন্যান্য শিঙাড়া থেকে একবোরেই আলাদা।





