জাতীয় ফিচার

খাদ্যমূল্য হ্রাসে প্রায় চরম দারিদ্র্য থেকে রক্ষা পেয়েছে ১০ কোটি মানুষ

ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির ফলে খাদ্যের দাম কমে যাওয়ায় প্রায় ১০ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে রেহাই পেয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

তিনি বলেন, রপ্তানি পুনরায় শুরু হওয়ায় গম এবং অন্যান্য পণ্যের দাম কমাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ফাও খাদ্য সূচক টানা সাত মাস ধরে হ্রাস পেয়েছে। বিশ্বব্যাংকের মডেলের উপর ভিত্তি করে আমাদের অনুমান অনুসারে, প্রধান খাদ্যের মূল্য হ্রাস পরোক্ষভাবে প্রায় ১০ কোটি মানুষকে চরম দারিদ্র্যে থেকে রক্ষা করেছে।

ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সার্বিক প্রচেষ্টা চালাতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের জুলাই মাসে স্বাক্ষরিত তথাকথিত কৃষ্ণ সাগর চুক্তির আওতায় ৯০ লাখ টনেরও বেশি ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির অনুমতি দেওয়া হয়। যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট দূর করতে তখন চুক্তিটি করা হয়। এদিকে এ চুক্তির মেয়াদ শেষ হতে চললেও খাদ্যের দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং এক্ষেত্রে অনিশ্চয়তাও রয়েছে।

এদিকে দ্বিতীয় চুক্তির অংশ হিসেবে রাশিয়ার নিজস্ব শস্য ও সার রপ্তানি করতে তাদের অক্ষমতা প্রকাশ করে দেয়া মস্কোর বিবৃতি থেকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

স্টিফেন ডুজারিক উল্লেখ করেন যে, প্রাথমিক চুক্তিটি ১২০ দিন স্থায়ী হয়েছিল। কোন পক্ষ আপত্তি না করলে আগামী ১৯ নভেম্বর নবায়নের নতুন মেয়াদ নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ “বিএনপিকে বোঝানো হবে জনসমাগম কাকে বলে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র