জাতীয়

উ. কোরিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষায় বিশ্বে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি

উ. কোরিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষায় বিশ্বে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি

উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু বোমা পরীক্ষার আশঙ্কায় বিশ্বে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক।

বৃহস্পতিবার তিনি বলেন, প্রত্যেকেরই এই বিষয়ে দম আটকে আসছে, কারণ আরেকটি পরমানু পরীক্ষার নিশ্চিত না হলেও তা পূর্ণাঙ্গ গতিতে অবিশ্বাস্যভাবে এগিয়ে যাচ্ছে। ইউক্রেনের বিষয়ে জাতিসংঘের বিশ্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর আইএই-এর প্রধান রাফায়েল গ্রসি এ সব কথা বলেন। অবশ্যই আরও পরীক্ষার অর্থ হল তারা প্রস্তুতি ও তাদের অস্ত্রাগার নির্মাণকে পরিমার্জন করছে।

গ্রোসি বলেন, সুতরাং আমরা এটি খুব খুবই ঘনিষ্ঠভাবে অনুসরণ করছি। আমরা আশা করছি এটি ঘটবে না, তবে দুর্ভাগ্যবশত ইঙ্গিত অন্য দিকে গড়াচ্ছে।

পিয়ংইয়ং-এর পাঁচ বছরের বিরতির পর পরমাণু বোমা পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত এপ্রিল থেকে সতর্ক করে আসছে। দেশটি স্বল্প ও দূর-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করার পর এই পরীক্ষা চালাবে যা প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানকে পিয়ংইয়ং-এর উদ্দেশ সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র