প্রযুক্তি ফিচার

টুইটারের নিয়ন্ত্রণ নিয়েই শীর্ষ নির্বাহীদের বরখাস্ত করলেন ইলন মাস্ক

ইউক্রেনে ফ্রি ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করলেন ইলন মাস্ক

টুইটারের নিয়ন্ত্রণ নিয়েই বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এখন টুইটারের মালিকপ্রতিষ্ঠানটির শীর্ষ কিছু নির্বাহীকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন ইলন মাস্ক।

বরখাস্তের তালিকায় রয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল, প্রধান অর্থ কর্মকর্তা ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা।

এর আগে বুধবার এক ভিডিও পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এতে দেখা যায়, হাতে একটি সিংক নিয়ে সদর দফতরে ঢুকছেন তিনি। এর ক্যাপশনে মজা করেই লিখেছেন, ‘আসুন, ডোবা যাক!’ এছাড়া নিজের টুইটার হ্যান্ডেলে নিজের পরিচয় বদলেছেন। নিজের প্রোফাইলে লিখেছেন ‘চিফ টুইট’।

ওয়াশিংটন পোস্ট এবং সিএনবিসি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, টুইটার নিয়ন্ত্রণে নেয়ার পর ইলন মাস্কের প্রাথমিক পদক্ষেপের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এর শীর্ষ পদে থাকা প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালকে তার পদ থেকে সরিয়ে দেয়া। এপ্রিলে প্রথম চুক্তি হওয়ার পর ইলন মাস্ক তাকে সরিয়ে দিতে চাইলে পরাগ আগরওয়াল আদালতের শরণাপন্ন হন, যেন ইলন মাস্ক চুক্তি থেকে সরে আসতে না পারেন। এরই পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোয় কোম্পানিটির প্রধান কার্যালয় ঘুরে দেখেছেন ইলন মাস্ক।

আরও পড়ুনঃ ইউক্রেনে ফ্রি ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করলেন ইলন মাস্ক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর