রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ৭৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ এদের আটক করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৮১০ পিস ইয়াবা, ৪৯ কেজি ৯৯৫ গ্রাম গাঁজা, ২৮৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা করে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন : শেষ বল পর্যন্ত লড়ে পাকিস্তানকে হারালো ভারত





