বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ
মঙ্গলবার স্থানীয় সময় একটার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহার করা যাচ্ছে না ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। অ্যাপে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নের তথ্য প্রকাশ করেছে ডাউন ডিটেক্টর ডটকমও। ওয়েবসাইটটি বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে থাকে। এরই মধ্যে কয়েক হাজার ব্যবহারকারী ডাউন ডিটেক্টর ডটকমে হোয়াটসঅ্যাপের সেবা ব্যবহার করতে না পারার বিষয়ে অভিযোগ করেছেন।
আচমকা মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যবহারকারীরা। কাজে বিঘ্ন হওয়ায় দেশ জুড়ে ব্যবহারকারীরা অভিযোগ জানাতে শুরু করেন।
তবে এই ঘটনায় গ্রাহকদের আশ্বস্ত করে একটি বিবৃতি দিয়ে মেটা জানিয়েছে, তারা বিষয়টি জেনেছে এবং যত দ্রুত সম্ভব এ সেবা ঠিক করার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ ইউক্রেনে ফ্রি ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করলেন ইলন মাস্ক






বিশ্বব্যাপী চালু হলো হোয়াটসঅ্যাপ - tathyasangjog
October 25, 2022[…] […]