ঘূর্ণিঝড় সিত্রাং: ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন
ঘূর্ণিঝড় সিত্রাং-এর আঘাতে দেশের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশের ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। বুধবার দুপুরের মধ্যে শতভাগ কানেকশন দেয়া যাবে।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন তিনি।
এর আগে এদিকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশের কৃষি ও শিল্পখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এই দুই খাতের সুরক্ষা দিতে যা যা দরকার হয়, সরকার তা করবে। এ জন্য প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখারও পরামর্শ দেন তিনি।
তার বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি শঙ্কা হিসেবে কথাগুলো বলেছেন। অচিরেই সেই শঙ্কা কেটে যাবে।
আরও পড়ুনঃ দেশের বাজারে কমলো সোনার দাম





