প্রযুক্তি

মুঠোফোনে ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিপথ দেখবেন যেভাবে

মুঠোফোনে ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিপথ দেখবেন যেভাবে

বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের তথ্য জানতে অনেকেই চোখ রাখছেন টেলিভিশন ও পত্রিকার ওয়েবসাইটে।

তবে মুঠোফোনেই ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের তথ্য জানা সম্ভব। এর জন্য অনলাইনে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট রয়েছে। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটেও ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থানসহ বাতাসের গতিবেগ সম্পর্কে জানা যায়। ফলে বিদ্যুৎ না থাকলেও মোবাইলে ঘূর্ণিঝড় সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নিজেকে রক্ষা করা সম্ভব।

উইন্ডিডটকম
উইন্ডিডটকম। আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য অ্যাপ। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে বিনা মূল্যে ব্যবহার করা যায় উইন্ডি অ্যাপ। ওয়েবসাইটেও তথ্য জানার সুযোগ মিলে থাকে। ফলে কম্পিউটার থেকেও ঝড়ের বিস্তারিত তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট
আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে (https://live4.bmd.gov.bd/) ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অবস্থান ও গতিপথ অনলাইনে দেখা যায়। আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা জানার পাশাপাশি ঝড়ের সময় করণীয় বিভিন্ন দিকনির্দেশনাও মিলে থাকে। ফলে উপকূল অঞ্চলে বসবাসকারী বা আশপাশের জেলার বাসিন্দা সহজেই করণীয় বিভিন্ন দিক সম্পর্কে জানা সম্ভব। রাডার ইমেজ প্রদর্শনের পাশাপাশি ঘূর্ণিঝড়ের বর্তমান গতিপথ, সম্ভাব্য গতিপথ সম্পর্কেও জানা যায় ওয়েবসাইটটিতে।

ওয়েদার চ্যানেল
আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য বেশ জনপ্রিয় অ্যাপ হলো ওয়েদার চ্যানেল (https://weather.com)। গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে নামিয়ে ব্যবহার করা যায় অ্যাপটি।

জুম আর্থ
এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য আরেকটি জনপ্রিয় অ্যাপ হলো জুম আর্থ (https://zoom.earth/)। লাইভ ওয়েদার স্যাটেলাইট, রাডার, রেইন রাডার ও ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের তথ্য জানার জন্য জুম আর্থ বিশ্বাসযোগ্য অ্যাপ।

আরও পড়ুনঃ দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান