ঘূর্ণিঝড় সিত্রাং: মহাবিপদ সংকেতের ইঙ্গিত
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’প্রবল ঘূর্ণিঝড় রূপ নিয়ে উত্তর-পূর্বদিকে অগ্রসর হওয়ায় মহাবিপদ সংকেত জারি করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আজ সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং আরও উত্তর-পূর্বদিকে এগিয়ে আসছে। সোমবার সন্ধ্যা নাগাদ এটি দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। এটি দেশের ১৩টি জেলায় মারাত্মকভাবে এবং দুটি জেলায় হালকাভাবে আঘাত হানতে পারে। উপকূলীয় সব ঝুঁকিপূর্ণ এলাকায় শতভাগ মানুষকে সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। ৭ হাজার ৩০টির মতো শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালের মধ্যে আঘাত হানতে পারে। তবে এটা সুপার সাইক্লোন নয়। তেমন ভয়ানক কিছু হওয়ার শঙ্কা নেই বলেও জানান তিনি।






দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী - tathyasangjog
October 24, 2022[…] […]