২৫ অক্টোবর আঘাত হানতে পারে ‘ঘূর্ণিঝড় সিত্রাং’
আগামী ২৫ অক্টোবর সন্ধ্যায় ‘ঘূর্ণিঝড় সিত্রাং’বাংলাদেশে আঘাত হানতে পারে। আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ থেকে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
রোববার রাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘সিত্রাং’।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। এটি ‘সুপার সাইক্লোন’ হতে পারে।
প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশে আঘাত হানলে দেশের উপকূলের ৭৩০ কিলোমিটার এলাকায় এর প্রভাব থাকবে। কক্সবাজার থেকে সাতক্ষীরার শ্যামনগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়তে পারে। তবে গভীর নিম্নচাপটি দ্রুত এগুচ্ছে। এতে এটি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন : কয়েক হাজার লোক হলেই বলা হয় লাখ লাখ লোক: ওবায়দুল কাদের






'স্ত্রীর প্রেমিকের হাতে খুন হন কিশোরগঞ্জের শরীফ মিয়া' - tathyasangjog
October 23, 2022[…] […]
রুমা-রোয়াংছড়ির পর আলীকদম-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা - tathyasangjog
October 23, 2022[…] […]
ঘূর্ণিঝড় রোজলিন-এর আঘাতে মেক্সিকোতে বন্যার আশঙ্কা - tathyasangjog
October 23, 2022[…] […]
পিরোজপুরে ২৬০টি আশ্রয়কেন্দ্র, ১৭৯টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত - tathyasangjog
October 23, 2022[…] […]
মোংলা ও পায়রায় ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সুমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত - tathyasangjog
October 23, 2022[…] আরও পড়ুনঃ ২৫ অক্টোবর আঘাত হানতে পারে ‘ঘূর্ণিঝড় … […]
ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্টমার্টিনে ১৩ ট্রলারডুবি - tathyasangjog
October 23, 2022[…] […]
মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় - tathyasangjog
October 23, 2022[…] আরও পড়ুনঃ ২৫ অক্টোবর আঘাত হানতে পারে ‘ঘূর্ণিঝড় … […]