ইউক্রেনে প্রবাসীদের পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের নির্দেশ দিল সরকার
ইউক্রেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগের নির্দেশ দিয়েছে সরকার।
শুক্রবার নাগরিকদের প্রতি একটি লিখিত বিবৃতিতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ইউক্রেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, গত প্রায় আট মাস ধরে ইউক্রেন-রাশিয়া সংঘাত চলছে। ইতোমধ্যে ইউক্রেনের বিশাল এলাকা দখল করে নিয়েছে রুশ বাহিনী। হারানো এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে ইউক্রেন। এই মুহূর্তে অধিকৃত অঞ্চলগুলোর সীমান্তে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে।
আরও পড়ুনঃ নিজেদের স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা: ওবায়দুল কাদের





