নিজেদের স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পরিবহন বন্ধে কোনো ধরনের নির্দেশ দেয়নি বরং শ্রমিকরা তাদের জানমালের স্বার্থেই বাস চলাচল বন্ধ রেখেছেন।
আজ শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
খুলনাতে বিএনপির সমাবেশে সরকার কোনো হস্তক্ষেপ করেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, পরিবহন শ্রমিকরা নিজেদের নিরাপত্তার স্বার্থেই পরিবহন বন্ধ রেখেছে। সরকার পরিবহন বন্ধে কোনো নির্দেশ দেয়নি বলেও দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন সমাবেশে দলীয় কর্মীদের জুলুম নিপীড়ন, হামলা মামলা সরকারের পতনসহ বেশকিছু দাবিতে শনিবার খুলনাতে মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। কিন্তু ক্ষমমতাসীনরা বিএনপির এ সমাবেশ পণ্ড করতে নেতাকর্মীদের সভাস্থলে আগমনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করছে দলটি।






ওয়ারেন্টভুক্তদের গ্রেফতার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
October 21, 2022[…] […]
ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ - tathyasangjog
October 21, 2022[…] […]