ক্রিমিয়ায় ইরানের সেনারা রাশিয়াকে সহায়তা করছে : যুক্তরাষ্ট্র
ইরানের সেনারা তেহরানের তৈরি ড্রোন দিয়ে দখলকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের ওপর হামলা চালাতে রুশ বাহিনীকে সাহায্য করছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা ধারণা করছি ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ার মাটিতে রয়েছে এবং তারা ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে সহায়তা করছে। ক্রিমিয়ায় থাকা ইরানের নাগরিকরা হলেন প্রশিক্ষক এবং তারা কর্মীদের প্রযুক্তিগত সহযোগিতা করছেন। এক্ষেত্রে তাদের সহযোগিতা নিয়ে রুশরা ইউক্রেনে ড্রোন হামলা চালাচ্ছে। এতে ইউক্রেনের অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে তেহরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ায় সরাসরি জড়িয়ে পড়েছে। হামলায় ইরানের বিভিন্ন অস্ত্র ব্যবহার করায় ইউক্রেনের অনেক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এ সব অস্ত্র ব্যবহার করায় রাশিয়া ও ইরানের অস্ত্র বাণিজ্যের ওপর আমরা যুক্তরাষ্ট্রের সার্বিক নিষেধাজ্ঞা অব্যাহতভাবে জোরদার করছি।






কংগ্রেস অবমাননার দায়ে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ব্যাননের কারাদন্ড - tathyasangjog
October 21, 2022[…] আরও পড়ুনঃ ক্রিমিয়ায় ইরানের সেনারা রাশিয়াকে সহা… […]