জাতীয় ফিচার

প্রশ্নফাঁস: বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত

আরও দুই বিষয়ের প্রশ্নপত্র বাতিল দিনাজপুর শিক্ষাবোর্ডে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করে বিমান কর্তৃপক্ষ। শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে পরীক্ষাটিই স্থগিত ঘোষণা করা হয়।

আজ শুক্রবার বেলা তিনটা থেকে বিমানের জুনিয়র অপারেটর জিএসই, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, জুনিয়র এয়ারকন মেকানিকসহ ১০টি পদের লিখিত পরীক্ষা ছিল। কেন্দ্র ছিল রাজধানীর উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন বলেন, গোয়েন্দা পুলিশ থেকে বেলা দেড়টার দিকে আমাদের জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। এরপর বেলা দুইটার দিকে পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার আগে আমরা পরীক্ষা স্থগিতের ঘোষণা দিই।

তবে কতজনকে আটক করা হয়েছে, এ বিষয়ে তিনি কিছু জানাননি।

আরও পড়ুনঃ বিএনপিই অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র