বিএনপিই অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারকে সরাতে না পারলে নাকি জাতির অস্তিত্ব থাকবে না; অথচ বিএনপিই হলো এদেশের অস্তিত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
নির্বাচন ছাড়া অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা বলতে চাই, ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষায় মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী আত্মত্যাগ করেছে। এদেশের অর্থবহ অস্তিত্ব ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ আওয়ামী লীগ।
মন্ত্রী বলেন, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক সকল ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অতীতের যে কেনো সময়ের চেয়ে আরও সুসংহত হয়েছে। বরং বিরোধিতার নামে বিএনপিই এদেশের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ব্যালটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। জনগণের রায় বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মাথা পেতে গ্রহণ করেছে। নির্বাচন ছাড়া অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই। নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ।
তিনি বলেন, বিএনপি নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও ব্যর্থতা ঢাকতে কত কথাই বলছে! এসব কথায় জনগণ কান দেয় না। বিএনপিকে বলতে চাই, জাতির অস্তিত্ব হাজার বছর ধরে ছিল, আছে এবং থাকবে। বরং হঠকারী রাজনীতির জন্য বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কি-না সেটাই আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ “বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্যপণ্যের দাম বেশি বাড়েনি”






চাদে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৬০ - tathyasangjog
October 21, 2022[…] […]
সুদানে জাতিগত সংঘর্ষে নিহত ১৫০ - tathyasangjog
October 21, 2022[…] […]
টাকার বিনিময়ে পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছিল জঙ্গিরা - tathyasangjog
October 21, 2022[…] […]
প্রশ্নফাঁস: বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত - tathyasangjog
October 21, 2022[…] […]
সংসদ সদস্য পদের অযোগ্য ইমরান খান - tathyasangjog
October 21, 2022[…] […]