জাতীয় ফিচার

২৯ ডিসেম্বর ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, এ  বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার; প্রজ্ঞাপণ জারি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র