আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে বিএনপি: ওবায়দুল কাদের
বিএনপির সমাবেশে সরকার সহায়তা করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মনগড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছেন। তারা তাদের সমাবেশে লোকসমাগম হলে বলেন, সরকার ব্যর্থ। আবার লোকসমাগম না হলে বলেন, সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সরকার তাদের সমাবেশে বাধা নয় বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা ছিল কি না- প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, পরিবহন ধর্মঘটও তো হয়নি, তাহলে চট্টগ্রামে তাদের জনসভাস্থল পূর্ণ হয়নি কেন?
খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলেছেন, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেখানেও সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না। তিনি বলেন, ‘ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে, তাহলে সরকার বা আওয়ামী লীগের কী করার আছে?’
আরও পড়ুনঃ রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতা সম্পন্ন চুল্লি দেবে রাশিয়া






অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার; প্রজ্ঞাপণ জারি - tathyasangjog
October 20, 2022[…] আরও পড়ুনঃ আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানানোর অপচেষ… […]