জাতীয় ফিচার

৬ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা , অংশ নেবে ১২ লাখ ৩ হাজার পরীক্ষার্থী

বোর্ডের ভুলে যশোরে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

আগামী ৬ নভেম্বর রবিবার থেকে সারাদেশে একইসঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। করোনা সংক্রমণ এবং বন্যার কারণে প্রায় সাত মাস পরে এই পরীক্ষা নিচ্ছে সরকার।

এবছর আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৩ হাজার ৪৭ জন পরীক্ষার্থী অংশ নিবে। ২০২১ সনে যে সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।

গতবছরের তুলনায় প্রায় ২ লাখ কম পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবার।

আরও পড়ুনঃ বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকা দীর্ঘ হচ্ছে, সচিবালয়ে গুঞ্জন

এসএসসি পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সাংবাদিকদের জানান, এবার সংশোধিত ও পুনবিন্যাসকৃত সিলেবাসে দুইটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক এবং চতুর্থ বিষয়ে পরীক্ষা হবে।

তিনি বলেন, এবার, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ ২৫ টি প্রশ্নের ১৫ টির উত্তর দিতে হবে, সময় থাকবে ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে।সময় ১ ঘন্টা ৪০ মিনিট। মানবিক ও ব্যবসায়ী শাখায় এমসিকিউ ৩০ টির মধ্যে ১৫ টির উত্তর দিতে হবে সময় ২০ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় এগারোটি প্রশ্নের মধ্যে চারটির উত্তর দিতে হবে। সময় ১ ঘন্টা ৪০ মিনিট।

এদিকে, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী ০৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলি জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

রিপোর্টার

About Author

1 Comment

  1. নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী - tathyasangjog

    October 19, 2022

    […] আরও পড়ুনঃ ৬ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র