জাতীয় ফিচার

ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

আসন্ন দুর্ভিক্ষে যাতে বাংলাদেশ ভালো থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা করা হচ্ছে।

আজ সোমবার বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে গণবভন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলেন, তারা দেশকে আমদানিনির্ভর করেছিল; গণমুখী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল। অতীতের সরকারগুলো স্বাধীনতায় বিশ্বাস করেনি বলেই দেশকে সফল হতে দেয়নি; পরনির্ভরশীল করে রেখেছিল সবক্ষেত্রে।

আরও পড়ুনঃ বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক সই

তিনি বলেন, এখন আর আশ্বিন-কার্তিক মাসে দেশে মঙ্গা হয় না; কৃষি গবেষকরা যে কষ্ট করেছেন তার সুফল পাচ্ছেন দেশবাসী। কৃষি যান্ত্রিকীকরণে আরও গুরুত্ব দেয়া হচ্ছে।

খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে মনোযোগ দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুষম খাদ্য পাওয়ার ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

এ সময় শেখ হাসিনা আরো বলেন, অর্থনৈতিক বিপর্যয় তীব্র হয়েছে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞায়; এ অবস্থায় উন্নত দেশগুলোই হিমশিম খাচ্ছে; তাই আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র