বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের সুলতানকে রাষ্ট্রপতির অনুরোধ
বাংলাদেশ থেকে আরো অধিক হারে জনবল নিয়োগের জন্য ব্রুনাইয়ের সুলতানের প্রতি অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সফররত ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
এসময় বাংলাদেশের বিনিয়োগের উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করারও আহ্বান জানান।
রাষ্ট্রপতি ব্রুনাইর সুলতানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, সুলতানের প্রথমবারের মতো বাংলাদেশ সফর ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল।
রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়। তিনি বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার স্ট্যাটাস পেতে ব্রুনাই’র সমর্থন প্রত্যাশা করেন। রাষ্ট্রপতি হামিদ ব্রুনাইতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদানের জন্য সুলতানকে ধন্যবাদ জানান।
তিনি দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপরেও গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দানের জন্য সুলতানকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে এই ইস্যুতে ভবিষ্যতেও বাংলাদেশ প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। তিনি রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবর্তনে সুলতানের সহযোগিতা কামনা করেন।
সুলতান বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং ভবিষ্যতের সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুনঃ ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান






রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলিতে নিহত ১১ - tathyasangjog
October 16, 2022[…] […]
কেএনএফ'র বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
October 16, 2022[…] আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের… […]
কলম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০ - tathyasangjog
October 16, 2022[…] আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের… […]
বাংলাদেশ থেকে ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে - tathyasangjog
October 16, 2022[…] আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের… […]
ছড়িয়ে পড়ছে ইবোলা; উগান্ডায় লকডাউন - tathyasangjog
October 16, 2022[…] আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে জনবল নিয়োগে ব্রুনাইয়ের… […]
দেশে ৫-৬ মাসের রিজার্ভ আছে: ওবায়দুল কাদের - tathyasangjog
October 16, 2022[…] […]
৪০০ কোটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছে আইএমএফ - tathyasangjog
October 16, 2022[…] […]