জাতীয়

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত অন্তত ২৮

কয়লা খনিতে বিস্ফোরণ

তুরস্কের বার্তিন প্রদেশে রাষ্ট্রনিয়ন্ত্রিত কয়লা খনিতে বিস্ফোরণ-এর ঘটনায় অন্তত ২৮ জন মারা গেছেন। ১১ জনকে উদ্ধার করা হয়েছে, আটকা পড়েছেন অনেকে।

বিবিসি জানিয়েছে, শুক্রবারের খনির ভেতরে এ বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের অর্ধেকই ছিলেন ৩০০ মিটারের বেশি গভীরে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু জানিয়েছেন, এ পর্যন্ত খনি থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, খনির অন্তত ৩০০ মিটার গভীরে এ বিস্ফোরণ ঘটেছে। ৩০০ থেকে সাড়ে ৩০০ মিটার গভীরের ঝুঁকিপূর্ণ জোনে ৪৯ জন কাজ করছিলেন বলেও জানান তিনি।

তুরস্কের জ্বালানি মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, ওই এলাকায় যারা আছেন তাদের এখনো উদ্ধার করা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রসিকিউটর কার্যালয় তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে পশ্চিমাঞ্চলীয় সোমা শহরে এক ভয়াবহ কয়লা খনি বিস্ফোরণে ৩০১ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন : ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র