জাতীয় ফিচার

ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রণে আগুন

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির মাত্রা এখনও জানা যায়নি।

আজ শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ওই তেল শোধনাগারে পাইপ লাইনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হামিদ জানিয়েছেন ঘণ্টাখানেক পর দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, মিটারিং সেকশন নামক অংশে কোনো কারণে আগুন লেগে যায়। দ্রুতই আমরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ওই অংশে একসাথে ৭০-৮০টা ছোট ছোট পাইপ ছিল। এটা একটা জংশনের মতো। আগুন ১২টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ১২টা ৪৫ মিনিটে পুরোপুরি নির্বাপন সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের বন্দর, পতেঙ্গা, ইপিজেড, আগ্রাবাদ এই ৪টি ইউনিটের কর্মীরা ৭টি গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আরও পড়ুনঃ “জনগণের কষ্ট পুঁজি করে বিএনপি রাজনীতির অপচেষ্টা করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র