জাতীয় ফিচার

ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা করল সৌদি আরব

ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা করল সৌদি আরব

ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা করেছে সৌদি আরব ।

শনিবার সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছিলেন। দেশটির সরকারি বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, যুবরাজ জোরদিয়ে বলেন, উত্তেজনা প্রশমণে অবদান রাখবে এমন সবকিছুর পক্ষে সৌদি আরবের অবস্থান এবং তিনি মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে তাদের প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন।

সৌদি আরব গত মাসে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ের সুযোগ তৈরি করার ক্ষেত্রে অপ্রত্যাশিত ভূমিকা পালন করে।

এদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এ সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে তেল উৎপাদন বৃদ্ধির চাপকে সৌদি আরব একেবারে পাত্তা না দেওয়ায় তাদের মধ্যে এ টানাপোড়েন শুরু হয়।

সৌদি নেতৃত্বাধীন জ্বালানি তেল রপ্তানিকারক ওপেক গ্রুপ রাশিয়া ও অন্যান্য মিত্র দেশের সাথে তেল উৎপাদন কমানোর বিষয়ে সম্মত হওয়ার পর সৌদি আরব ওয়াশিংটনের কঠোর সমালোচনার মুখে পড়ে। সৌদি সরকারের সিদ্ধান্তের কারনে বিশ্ব বাজারে জ্বালানির দাম অনেক বেশি বেড়ে যায়।

আরও পড়ুনঃ “জনগণের কষ্ট পুঁজি করে বিএনপি রাজনীতির অপচেষ্টা করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র