প্রযুক্তি

ফলোয়ার কমে যাওয়ার সমস্যার সমাধান করছে ফেসবুক

ফেসবুকে ফলোয়ার কমে যাওয়ার সমস্যায় পড়েছিলেন অসংখ্য ব্যবহারকারী। সমস্যা থেকে রক্ষা পাননি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও।

আজ বুধবার সকাল থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীদের ফলোয়ারের সংখ্যা কোনো কারণ ছাড়াই খুব কম দেখাচ্ছিল ফেসবুক।

এমনকি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা ১১ কোটি ৯১ লাখের বেশি থাকলেও ফেসবুক দেখাচ্ছিল ৯ হাজার ৯৯৬ জন। অন্যদেরও ফলোয়ার সংখ্যা কমবেশি নয় হাজার দেখাচ্ছিল।

আরও পড়ুনঃ চার বছরের জন্য নিষিদ্ধ জন ক্যাম্পবেল

ফলোয়ার কমে যাওয়ার বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, কিছু ব্যক্তি নিজেদের ফেসবুক প্রোফাইলে অসামঞ্জস্যপূর্ণ ফলোয়ারের সংখ্যা দেখছেন। এ বিষয়ে আমরা সচেতন আছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটার পরপরই বেশিরভাগ ক্ষেত্রে ফলোয়ার–বিভ্রাট সমস্যার সমাধান হয়েছে ফেসবুকে। ফলে বর্তমানে আগের মতো সঠিক ফলোয়ার সংখ্যা দেখা যাচ্ছে ফেসবুকে। তবে ঠিক কী কারণে এ সমস্যা হয়েছিল তা জানা যায়নি।

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান