বলিউড সিনেমায় অভিনয় করছেন শিখর ধাওয়ান
আগস্টে জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতার পর কালা চশমা গানে নেচে ভাইরাল হয়েছিলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। এবার সিনেমাতেও নাচতে দেখা যাবে ধাওয়ানকে।
সিনেমার নাম ‘’। শরীরের বাড়তি ওজন নিয়ে চিন্তিত দুই নারীকে নিয়ে ছবি ‘ডাবল এক্সএল’ এ দেখা যাবে এই খেলোয়ারকে। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা ও হুমা কোরেশি।
নায়ক অবশ্য ধাওয়ান নন, জহির ইকবাল ও মাহাত রাধাবেন্দ্রে। এই ছবিটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ধাওয়ানকে।
ছবিতে ধাওয়ানের সঙ্গে নাচের দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হুমা। কিছুক্ষণের মধ্যেই নাচের ছবিটি ভাইরাল হয়ে যায়।
আগামী ৪ নভেম্বর ধাওয়ান অভিনীত ‘ডাবল এক্সএল’ মুক্তি পাবে।
আরও পড়ুনঃ চার বছরের জন্য নিষিদ্ধ জন ক্যাম্পবেল






ভারতে প্রথম ফাস্টফুড রেস্তোরাঁ চালু করেন তিনি - tathyasangjog
October 12, 2022[…] […]