জাতীয়

পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮

পুলিশের পোশাক পরে উপপরিদর্শকের ব্যাজ পরিহিত ছবি দিয়ে পরিচয়পত্র তৈরি করে পুলিশ পরিচয় দিতেন টাঙ্গাইলের রুবেল রানা। এটিএম বুথে গিয়ে কারখানার শ্রমিকদের কাছে পুলিশ পরিচয় দিয়ে হাতিয়ে নিতেন এটিএম কার্ড; তুলে নিতেন টাকা।

অবশেষে গত রোববার দিবাগত রাতে নগরীর সালনা বাজারের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আন্ডারপাসের নিচ রুবেলসহ তাঁর চার সহযোগী গ্রেপ্তার হয়েছেন পুলিশের কাছে।।

এ সময় তাঁদের কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড, একটি কালো রঙের ওয়াকিটকি, দুটি আলাদা কালো অ্যান্টেনা, ছয়টি ব্যাংকের এটিএম কার্ড, সাতটি সিম, একটি আইফোন, পুলিশের ইউনিফর্ম পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, একটি বাংলাদেশ পুলিশ লেখা নীল রঙের নোটবুক উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ ডিমের খোসা ছাড়ানোর নতুন উপায়, ভিডিও ভাইরাল

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রুবেল রানা (২৬) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফটিয়ামারী এলাকার তোফাজ্জল হোসেনে ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গাছার কমলেশ্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর সহযোগীরা হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার শোড়াতলা গ্রামের তুষার ইসলাম (৩৭), বরিশালের আগৈলঝড়া থানার অশোক সেন এলাকার সবুজ মোল্লা (৩৪) ও পঞ্চগড়ের বোদা থানার দিগলগ্রাম এলাকার খাইরুল ইসলাম (৩১)।

সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে পুলিশের পরিচয়ে রুবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসে তাঁদের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য মতে, আশুলিয়া থানাধীন পশ্চিম জিরাবো হারিজ মেম্বারের মার্কেটের ফাইজা স্টুডিওতে অভিযান পরিচালনা করে তুষার, সবুজ মোল্লা ও খাইরুলের গ্রেপ্তার করা হয়।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র