‘বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে সরাসরি চলবে বিমান’
সরাসরি বিমান চলাচল করবে বাংলাদেশ থেকে ব্রুনাইয় রুটে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এই বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তিটি সম্পন্ন হলে বাংলাদেশ বিমান অথবা অন্য যে কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট (নির্ধারণ) করে দেয়, অথবা ব্রুনাইয়ের কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট করে দেয়, তাহলে সরাসরি বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বিমান চলাচল করতে পারবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, এটা হচ্ছে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সরাসরি এয়ারলাইন্স যোগাযোগের। এটা ক্যাবিনেট এগ্রি (সম্মতি) করেছে।






লোডশেডিং থেকে শিগগিরই মুক্তি নেই, অপেক্ষা আরও ২ মাসের - tathyasangjog
October 10, 2022[…] আরো পড়ুন : ‘বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে সরাসরি চলবে… […]
১৩৭ পণ্যের শুল্কমুক্ত প্রবেশে বাংলাদেশকে সৌদি বাণিজ্যমন্ত্রীর সহায়তার আশ্বাস - tathyasangjog
October 10, 2022[…] […]
কম্বোডিয়ায় ফেরিডুবিতে ৯ শিক্ষার্থীর মৃত্যু - tathyasangjog
October 10, 2022[…] […]
কক্সবাজারে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু - tathyasangjog
October 10, 2022[…] […]
দেশের ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস - tathyasangjog
October 10, 2022[…] আরও পড়ুনঃ ‘বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে সরাসরি চলবে… […]