পাকিস্তানে বাড়ির ছাদ ধসে মা ও ৮ সন্তানের মৃত্যু
পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলার চিলাস শহরে একটি জরাজীর্ণ বাড়ির ছাদ ধসে এক মা ও তার আট সন্তানের মৃত্যু হয়েছে।
রোববার (৯ অক্টোবর) দেশটি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে
এ বিষয়ে চিলাস পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর তাজ মুহাম্মদ জানিয়েছেন, শহরের বোনার দাস এলাকায় ফারাজ খান নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ধসে পড়ে। এতে তার স্ত্রী, চার মেয়ে ও চার ছেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।
আরও পড়ুনঃ বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে সাহায্যের আশ্বাস পুতিনের
তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছাদ ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ও উদ্ধারের চেষ্টা করেন। দুই ঘণ্টা উদ্ধার প্রচেষ্টার পর তারা একে একে মরদেহগুলো উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার সময় বাড়ির মালিক কর্মস্থলে ছিলেন।





