ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে হতাহতের ঘটনায় অভিযোগের মুখে ৩ পুলিশ সদস্যসহ ৬ জন
ইন্দোনেশিয়ার ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৩১ জনের মৃত্যুর ঘটনায় ৩ পুলিশসহ ছয়জন ফৌজদারি অপরাধের অভিযোগের মুখে পড়তে যাচ্ছেন।
অভিযোগ প্রমাণিত হলে তাঁদের সর্বোচ্চ পাঁচ বছর করে কারাদণ্ড হতে পারে।
দেশটির পুলিশপ্রধান এ তথ্য জানান বলে বিবিসির খবরে বলা হয়।
এদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন, যাঁরা ফুটবল সমর্থকদের ওপর গুলি ছুড়েছেন। এ ছাড়া রয়েছে হোম ক্লাব আরেমা এফসির আয়োজক কমিটির প্রধান এবং ক্লাবের নিরাপত্তা কর্মকর্তাদের একজন।
আরও পড়ুনঃ রাশিয়া-ক্রিমিয়ার সংযোগ সেতুতে আগুন
দেশটির পুলিশপ্রধান লিস্টিও সিগিত প্রবোও স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুই পুলিশ কর্মকর্তা তাঁদের সহকর্মীদের কাঁদানে গ্যাসের শেল ছোড়ার নির্দেশ দেন। আর তৃতীয়জন যিনি ফিফার নিরাপত্তা আইন সম্পর্কে জেনেও কোনো বাধা দেননি। সেই আইনে বলা আছে, কোনো ফুটবল ম্যাচে কাঁদানে গ্যাসের শেল ছোড়া যাবে না।
সেদিন রাতের মাঠের ভিডিও ফুটেজে দেখা গেছে, খেলা শেষে বাঁশি বাজানোর পর আরেমা এফসির সমর্থকেরা মাঠে নেমে আসেন। তাঁদের ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয় সমর্থকদের। এ থেকে বাঁচতে সবাই দ্রুত স্টেডিয়াম থেকে বেরোনোর চেষ্টা করেন। এতে সরু প্রবেশপথগুলোয় হুড়োহুড়ি লেগে যায়। সবাই ধাক্কাধাক্কি শুরু করেন। এতে অনেকেই পদদলিত হয়ে প্রাণ হারান।






আয়ারল্যান্ডে পেট্রল স্টেশনে বিস্ফোরণে নিহত ৭ - tathyasangjog
October 8, 2022[…] আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে হতাহতের ঘটন… […]
ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত - tathyasangjog
October 8, 2022[…] আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে হতাহতের ঘটন… […]