চাঁদে গাছ লাগানোর চেষ্টা করছে বিজ্ঞানীরা
নতুন এক অভিযানের অংশ হিসেবে ২০২৫ সাল নাগাদ চাঁদে গাছ লাগানোর চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদের বুকে মানুষের বসতি স্থাপনের উপায় বের করতে এ গবেষণা সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
আজ শুক্রবার এ–সংক্রান্ত একটি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানী ব্রেট উইলিয়ামস বলেন, ইসরায়েলের বেসরকারি চন্দ্রাভিযানের অংশ হিসেবে বেরেশিট ২ মহাকাশ যানে করে চাঁদে বীজ পাঠানো হবে। মহাকাশ যানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর বীজগুলো একটি বদ্ধ জায়গায় রেখে পানি দেওয়া হবে। এরপর এগুলোর অঙ্কুরোদ্গম এবং বিকাশ পর্যবেক্ষণ করা হবে।
আরও পড়ুনঃ ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে রোবট
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কোন গাছ বেশি সময় ধরে টিকে থাকতে পারে এবং কত দ্রুত অঙ্কুরিত হতে পারে, তার ভিত্তিতে এই চন্দ্রাভিযানের জন্য উপযোগী গাছের বীজ বাছাই করা হবে। অস্ট্রেলিয়ার এক প্রকারের দীর্ঘজীবী ঘাসকে এ ক্ষেত্রে বেছে নেওয়া হতে পারে। সুপ্ত অবস্থায় এ ঘাস পানি ছাড়াই টিকে থাকতে পারে।






শান্তিতে নোবেল পেলেন বেলারুশ, রাশিয়া, ইউক্রেইনের মানবাধিকার কর্মীরা - tathyasangjog
October 7, 2022[…] […]
বাজারে এলো 'গুগল পিক্সেল ওয়াচ' - tathyasangjog
October 7, 2022[…] […]