জাতীয়

আগাম জামিন পেলেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান আদালত অবমাননা মামলায় আগাম জামিন পেয়েছেন।

রোববার (২ অক্টোবর) তাকে আগাম জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট।

পাক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের পক্ষে আইনজীবী বাবর আওয়ান জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। গত ২০ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে ইমরানের মন্তব্যকে কেন্দ্র করে ইসলামাবাদের মারগালা থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ ভারতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্টর উল্টে নিহত ২৭

ওই মামলায় শনিবার (১ অক্টোবর) সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এক ম্যাজিস্ট্রেট। গ্রেফতারি পরোয়ানা জারির খবর শোনার পর ইসলামাবাদে তার বাসভবন বানি গালার সামনে জড়ো হন সমর্থকরা। মূলত পাশের অঞ্চলের সমর্থকরা দলে দলে ইমরান খানের বাসভবন এলাকায় জড়ো হতে শুরু করে। প্রিয় নেতার গ্রেফতার ঠেকাতে ঘিরে ফেলতে শুরু করে তার বাসভবন।

গ্রেফতারি পরোয়ানা জারির পর একটি বিবৃতি দেয় ইসলামাবাদ পুলিশ। ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাখ্যায় ইসলামাবাদ পুলিশ জানায়, এটি পুরোপুরি আইনি প্রক্রিয়া।

ইসলামাবাদ পুলিশ আরও জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আদালতের সবশেষ শুনানিতেও উপস্থিত ছিলেন না এবং তার উপস্থিতি নিশ্চিত করার জন্য সেই সময়ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র