ভারতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্টর উল্টে নিহত ২৭
শনিবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে ২৭ জন নিহত হয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ২৭ জন তীর্থযাত্রী একটি ট্রাক্টরে করে মন্দির থেকে ফিরছিলেন। ট্রাক্টর-ট্রলিতে করে হিন্দু তীর্থযাত্রীরা চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুনঃ এক হাজার শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড
এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে বলেন, কানপুরে ট্রাক্টর-ট্রলি দুর্ঘটনায় আমি মর্মাহত। যারা তাদের স্বজন হারিয়েছেন তাদের প্রতি শোক এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমার প্রার্থনা রইলো।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এ ধরনের যানবাহন লোকজন নয়, মালামাল পরিবহনেই ব্যবহার করা উচিত।






আগাম জামিন পেলেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান - tathyasangjog
October 2, 2022[…] আরও পড়ুনঃ ভারতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্ট… […]