শ্রেণিকক্ষে বোমা হামলার প্রতিবাদে আফগান নারীদের বিক্ষোভ
কাবুলের দাশত-ই-বারচি এলাকায় শ্রেণিকক্ষে বোমা হামলার প্রতিবাদে আফগানিস্তানের হেরাতে বিক্ষোভ করেছেন শতাধিক ছাত্রী।
আজ রোববার প্রস্তুতিমূলক পরীক্ষা চলাকালে কাবুলে একটি শ্রেণিকক্ষে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
গত শুক্রবার ছাত্রীদের একটি পরীক্ষার হলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এলাকাটি ঐতিহাসিকভাবে নিপীড়িত শিয়া মুসলিম হাজারা সম্প্রদায় অধ্যুষিত। কয়েকশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। এ সময় বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত ও ৮২ জন আহত হন বলে জানায় জাতিসংঘ। হতাহত ব্যক্তিদের অধিকাংশই কিশোরী ও তরুণী।
আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর
সাম্প্রতিক বছরগুলোতে এটি হাজারা সম্প্রদায়ের ওপর চালানো অন্যতম প্রাণঘাতী হামলা। এ হামলার প্রতিবাদে রোববার শতাধিক ছাত্রী হেরাতে বিক্ষোভ করেন। তাঁদের অধিকাংশই ছিলেন হাজারা সম্প্রদায়ের।
ছাত্রীরা বিক্ষোভ নিয়ে ইউনিভার্সিটি অব হেরাত থেকে প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের দিকে যান। এ সময় তাঁদের ‘শিক্ষা আমাদের অধিকার, গণহত্যা অপরাধ’ স্লোগান দিতে শোনা যায়। তবে তালবানের সশস্ত্র সদস্যরা তাঁদের গভর্নর কার্যালয়ে পৌঁছাতে বাধা দেন।






ফ্লোরিডায় হারিকেনের আঘাতে নিহত ৬৬ - tathyasangjog
October 2, 2022[…] […]