রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। বর্তমান সরকার স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা সেবাকে নিশ্চিত করতে চায়।
আজ রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফে ‘আইওএম’ নির্মাণাধীন ১০০ কমিউনিটি ক্লিনিকের মধ্যে প্রথম ১২টি নবনির্মিত ক্লিনিকের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
আরও বলেনঃ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর
মন্ত্রী বলেন , মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কক্সবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করায় স্থানীয় জনগোষ্ঠী নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কারণে ক্যাম্প ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে।
মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয়দের স্বাস্থসেবা নিশ্চিত করার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ১১ লাখের কাছাকাছি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া দেশের সর্বদক্ষিণের এই অংশে মৌলিক অবকাঠামো এবং পরিষেবাগুলো আগে থেকেই জাতীয় গড়ের তুলনায় কম ছিল। এখানকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মধ্যে অনেকগুলোই প্রায় দুই দশক আগে নির্মিত হয়েছিল এবং বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে অবকাঠামোগত ক্ষতির সম্মুখীন হয়েছে।
এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের সচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন হাওলাদার, মহাপরিচালক অধ্যাপক আবুল বশর মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, ‘আইওএম’ বাংলাদেশ মিশনের প্রধান আব্দুস সাত্তার এসওয়েভ ও কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






হিন্দুদের ঘরে-মন্ডপে হামলা হলে দুর্বৃত্তদের ক্ষমা নেই: ওবায়দুল কাদের - tathyasangjog
October 2, 2022[…] আরও পড়ুনঃ রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর… […]
৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার - tathyasangjog
October 2, 2022[…] আরও পড়ুনঃ রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর… […]
সেপ্টেম্বরে রপ্তানি আয় ৩৯০ কোটি ৫০ লাখ ডলার - tathyasangjog
October 2, 2022[…] আরও পড়ুনঃ রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর … […]