স্বামী বেঁচে আছেন; হতাশায় কফিন বিক্রি স্ত্রীর
স্কটল্যান্ডের ইসডেল দ্বীপের বাসিন্দা মার্গারেট স্টেবলস ফেসবুকে পণ্য কেনাবেচার একটি গ্রুপে সম্প্রতি তিনি একটি কফিন বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার সেই বিজ্ঞাপন।
বিজ্ঞাপনে মার্গারেট লিখেছেন, একটি নতুন কফিন বিক্রি হবে। এটি আমার স্বামীর জন্য কিনেছিলাম। কিন্তু যা ধারণা করেছিলাম, তিনি তার চেয়েও বেশি দিন বেঁচে রয়েছেন। ফলে কফিনের প্রয়োজন নেই। এটি অযথাই ঘর দখল করে রয়েছে।
আরও পড়ুনঃ ‘ভাইয়া বলে ডাকবেন না’
পোস্টে তিনি আরও লিখেছেন, কফিন বিক্রি করলেও তার মধ্যে থাকা বালিশ দেওয়া হবে না। কারণ ওই বালিশ আমার কুকুর দখল করেছে।
স্কটল্যান্ডে কফিন বিক্রির এই বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বামীর মৃত্যুর আগেই তার জন্য স্ত্রীর কফিন কিনে রাখার ঘটনায় মজা পেয়েছেন অনেকে।






পাকিস্তানে মোষের থেকেও কম দামে পাওয়া যাচ্ছে সিংহ - tathyasangjog
October 2, 2022[…] আরও পড়ুনঃ স্বামী বেঁচে আছেন; হতাশায় কফিন বিক্রি … […]