জাতীয়

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার দর্শনা ছয়ঘরিয়া গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঘটা এই দুর্ঘটনায় নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের স্টেশনপাড়ার ফারুক হোসনের ছেলে রায়হান (২৪) ও তার মামাতো ভাই একই উপজেলার সীমান্তবর্তী বাড়াদী গ্রামের হোসেন আলীর ছেলে হৃদয় হোসেন (২৪)।

জানা গেছে, বাড়াদি গ্রাম থেকে দুজন একটি মোটরসাইকেলে করে জয়রামপুরে যাচ্ছিলেন। পথে ছয়ঘরিয়া গ্রামের মধ্যে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান ও হৃদয় গুরুতর আহত হন।

আরও পড়ুন : লাইসেন্স না থাকায় নোয়াখালীর ৩ হাসপাতাল সিলগালা

তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। বিকেলে হৃদয় হোসেনও মারা যান।

কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে।

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহতের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র