প্রযুক্তি

যেসব স্মার্টফোনের দাম ৩০ হাজারের কম

যেসব স্মার্টফোনের দাম ৩০ হাজারের কম

বর্তমানে স্মার্টফোন আর বিলাসিতার দ্রব্য হিসেবে সীমাবদ্ধ নেই। বরংচ দৈনন্দিন জীবনে একটি অবশ্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে দাড়িয়েছে। তবে সবসময় সাধ ও সাধ্যের মধ্যে সমন্যয় ঘটানো অনেকটাই মুশকিল হয়ে পরে। তবে আপনি যদি নিজের জন্য একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন এবং আপনার বাজেট হয় ৩০ হাজার টাকা এই স্মার্টফোনগুলো আপনার জন্য বেস্ট অপশন হতে পারে।

ভিভো টি১ ৫জি

এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

এছাড়াও এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।

ভিভো টি সিরিজের ফোন ভিভো টি১ ৫জি- তে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের সামনের ডিসপ্লেতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনাও রয়েছে।

এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ফোনের সাইডের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। এছাড়াও একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকারও সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুনঃ ইসলামি মূল্যবোধ অবমাননার জন্য নেটফ্লিক্সকে সৌদি আরবের সতর্কতা

 

টেকনো পোভা ৫জি

 

টেকনো পোভা ৫জি ফোনে পাঞ্চ-হোলযুক্ত ৬.৯৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন (১০৮০x২৪০০ পিক্সেল), ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি ডাইমেনসিটি ৯০০ প্রসেসরে চলে।

টেকনো পোভা ৫জি ৫,০০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ১৫ মিনিট চার্জ দিলেই ৩ ঘন্টা নিশ্চিন্তে গেম খেলা যাবে (শর্তাবলী প্রযোজ্য)। এছাড়া, টেকনো পোভা ৫জি ফোনে ৭৭৫ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম ও ৫৫ ঘন্টা টকটাইম পাওয়া যাবে। ফোনে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছ।

 

ইনফিনিক্স নোট ১১এস

এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৯৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল, যার কাট আউটের মধ্যে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। ইনফিনিক্সের এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর‌ দ্বারা চালিত। অপারেটিং সিস্টেম হিসেবে এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১১ বেসড এক্সওএস ১০।

ফোনের পিছনে তিনটি ক্যামেরা সেন্সর বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর৷ সিকিউরিটির জন্য এই ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার পাওয়া যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান