জাতীয়

হাতিয়ায় জলদস্যু বাহিনীর গোলাগুলিতে ৩ জন নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

নোয়াখালীর হাতিয়ায় মেঘনার ঘাসিয়ারচর এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে দুই জলদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলিতে তিন দস্যু মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন মো. কবির (৩৫), মো. শাহরাজ (৩৬) ও নবীর উদ্দিন ওরফে নূর নবী (৩৬)।

বৃহস্পতিবার ভোররাত তিনটা থেকে সকাল নয়টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লাশগুলো উদ্ধার করে চেয়ারম্যানঘাটে নিয়ে আসা হয়। লাশগুলো শুক্রবার ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এদিকে কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা শফিউল কিঞ্জল বলেন, কোস্টগার্ডের তিনটি দল যৌথ অভিযান পরিচালনা করে। পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ পাঁচজন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুটি গুলিসহ বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র ও রড উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ ঝিনাইদহে ৪০ টি সোনার বারসহ আটক ১

আটক জলদস্যুরা হলেন সুবর্ণচরের আটকপালিয়ার মো. জিন্টু (৩৬), লক্ষ্মীপুরের আলেকজান্ডারের চরের আবদুল্যাহর মো. হারুন (৩৭), রামগতির চরগাজীর মো. লিটন (৩৫), কমলনগরের চর কালিনীর মো. মোশারফ (৩৬) ও আলেকজান্ডারের মো. আজিম ব্যাপারী (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঘাসিয়ারচরে আধিপত্য বিস্তার করে আসছে খোকন ডাকাতের বাহিনী। কিছুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন খোকন। তখন চরের নিয়ন্ত্রণ চলে যায় আরেক জলদস্যু ফখরুল ইসলামের হাতে। সম্প্রতি খোকন জামিনে বেরিয়ে এসে পুনরায় চরের নিয়ন্ত্রণ নিতে চাইলে ফখরুলের লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরে গতকাল দিবাগত রাত তিনটার দিকে দুই পক্ষ গোলাগুলি শুরু করে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র