ব্যবসা-বাণিজ্য

উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন করেছে : বিশ্বব্যাংক

উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন করেছে : বিশ্বব্যাংক

বাংলাদেশ গত পাঁচ দশকে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়ন অগ্রগতি করেছে বলে নতুন এক প্রতিবেদনে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ‘দ্যা কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম : চেঞ্জ অফ ফেব্রিক আইডেন্টিফাইস’ শীর্ষক প্রতিবেদনটিতে উচ্চ প্রবৃদ্ধির প্রধান বাধাগুলো চিহ্নিত এবং দ্রুত প্রবৃদ্ধি বজায় রাখার জন্য কার্যকরী সংস্কারের প্রস্তাব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এখন দেশে প্রবৃদ্ধির গতিপথ ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির হারকে আরও ত্বরান্বিত করতে একটি শক্তিশালী সংস্কার এজেন্ডা প্রয়োজন।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

বিশ্বব্যাংকের বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ইউটাকা ইয়োশিনো’র পরিচালনায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত দেশীয় পরিচালক ডানডান চেন উদ্বোধনী বক্তব্য দেন এবং সমাপনী বক্তব্য দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ম্যাক্রো ইকোনমিক্স, ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অনুশীলন ব্যবস্থাপক হুন এস সোহ। জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নোরা দিহেল এবং বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পরামর্শক জাহিদ হুসেন প্রতিবেদনের ফলাফলের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী বলেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া এবং শিক্ষার হার বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে আমরা আরও উন্নতি করার জন্য আমাদের প্রচেষ্টা জোরদার করতে থাকব।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার