জাতীয় ফিচার

প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

ভারত-বাংলাদেশের মূল লক্ষ্য অর্থনৈতিক অগ্রগতি: প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ।

বুধবার জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টে শুভেচ্ছা বার্তার একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

এছাড়া জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা হিসেবে বুধবার সন্ধ্যায় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে উপহার পৌঁছে দেন মমতার ব্যক্তিগত কর্মকর্তারা।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন আজ

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ কন্যা।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা স্বপ্নদর্শী এই নেত্রী ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন।

রিপোর্টার

About Author

3 Comments

  1. উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন করেছে : বিশ্বব্যাংক - tathyasangjog

    September 29, 2022

    […] আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মো… […]

  2. কলড্রপের জন্য টকটাইম দিচ্ছে গ্রামীণফোন - tathyasangjog

    September 29, 2022

    […] আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর জন্মদিনে নরেন্দ্র মো… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র