জাতীয়

রাজধানীতে বাস চাপায় যুবলীগ নেতা নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

রাজধানীর যাত্রাবাড়ীতে হাশেম রোডে বাসচাপায় এক যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম ফারুক (৩৬)। তিনি ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী হাশেম রোডের মাথায় এই দুর্ঘটনা ঘটে। বাসচাপায় ঘনাস্থলেই নিহত হন ফারুক।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন ফারুক। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যে বাসটি তাকে চাপা দিয়েছে সেটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ ফের নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফারুক লক্ষ্মীপুরের রামগতী উপজেলার পূর্ব চরসিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে। ২ ছেলে ও স্ত্রী সাথী আক্তারকে নিয়ে রায়েরবাগ ইসলাম নগর এলাকায় থাকতেন তিনি। মতিঝিলে ইট-বালুর ঠিকাদারি ব্যবসা ছিল তার।

নিহত ফারুকের ভাতিজা মো. ইসমাইল জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে মতিঝিল যাচ্ছিলেন ফারুক। হাশেম রোডের মাথায় রাস্তা পার হওয়ার সময় আইল্যান্ডের ওপর দাঁড়ান। তখন দুইটি বাস রেষারেষি করে চালানোর সময় তিশা এক্সক্লুসিভ নামে একটি বাস আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। ওই বাসের ধাক্কায় তিনি বিপরীত লেনের রাস্তায় পড়ে যান। তখন অন্য একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র