ইউক্রেনকে নতুন করে ১১০ কোটি ডলার দিবে যুক্তরাষ্ট্র
নতুন করে ইউক্রেনকে ১১০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সরঞ্জামাদি সরবরাহের নতুন একটি প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিয়েভের নিরাপত্তা বাহিনীকে আরো শক্তিশালী করার জন্য বুধবার স্বল্প ও দীর্ঘ মেয়াদের এ সহায়তা প্যাকেজের ঘোষণা দেওয়া হলো।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক সরবরাহের এ প্যাকেজে রয়েছে হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও গোলা-বারুদ, কাউন্টার ড্রোন ব্যবস্থা, রাডার এবং সাঁজোয়া যান।
আরও পড়ুনঃ গোপনীয়তা আইন লঙ্ঘনে সু চি’র ৩ বছরের কারাদন্ড
পেন্টাগন জানায়, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখায় তাদের স্থায়ী শক্তি গড়ে তুলতে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের এ সহায়তা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর এ নিয়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বেড়ে মোট ১৬২০ কোটি ডলারে দাঁড়ালো।






ঘুষ দিয়ে চাকরি নেওয়া শিক্ষকদের পদত্যাগের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ হাইকোর্ট - tathyasangjog
September 29, 2022[…] আরও পড়ুনঃ ইউক্রেনকে নতুন করে ১১০ কোটি ডলার দিবে… […]
ইরাকে কুর্দিদের ওপর ইরানের হামলায় নিহত ১৩ - tathyasangjog
September 29, 2022[…] আরও পড়ুন: ইউক্রেনকে নতুন করে ১১০ কোটি ডলার দিবে… […]
ঘোষণার ৩ ঘণ্টা আগেই মারা যান রানি এলিজাবেথ - tathyasangjog
September 29, 2022[…] আরও পড়ুনঃ ইউক্রেনকে নতুন করে ১১০ কোটি ডলার দিবে … […]