জাতীয়

জামাই-শাশুড়ির ঝগড়ায় আহত হাসপাতাল কর্মী

জামাই-শাশুড়ির ঝগড়ায় আহত হাসপাতাল কর্মী

জামাই-শাশুড়ির ঝগড়ার সূত্র ধরে ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন মানিকগঞ্জের এক হাসপাতালের অভ্যর্থনাকারী। আহত ব্যক্তির নাম সাইদুর রহমান (৩০)। গুরুতর আহত সাইদুরকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার শাপলা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ জানায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্তান প্রসবের জন্য গর্ভবতী স্ত্রীকে শাপলা মেডিকেল সেন্টারে ভর্তি করেন স্বামী উল্লাস (২৬)। দুপুরে শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে ক্লিনিকে দেখতে গেলে সেখানে স্বামী উল্লাসের সঙ্গে তার শাশুড়ির বাকবিতণ্ডা হয়। চিৎকার শুনে ক্লিনিকের লোকজন এগিয়ে গেলে স্টাফদের সঙ্গেও অশালীন বাক্য বিনিময় হয় উল্লাসের। তার বড় ভাই উৎসব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চলে যায় উল্লাস। এর ঘণ্টাখানেক পর অভ্যর্থনাকারী সাইদুর রহমানকে ধারাল বটি নিয়ে অতর্কিত হামলা করেন উল্লাস। এরইমধ্যে ওই হামলায় সাইদুর রহমানের মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। এ সময় লোকজনের উপস্থিতি পেয়ে সটকে পড়েন উল্লাস।

আরও পড়ুনঃ বাবুলের সঙ্গে সাংবাদিক ইলিয়াছকে আসামি করে পিবিআইপ্রধানের মামলা

পুলিশ আরও জানায়, উল্লাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বাড়ি পৌর এলাকার বান্দুটিয়া গ্রামে। প্রায় এক বছর আগে পাশের এলাকার হাশেম আলীর মেয়ে পুষ্পার সঙ্গে পরিবারের অমতে বিয়ে করেন উল্লাস। এরপর থেকেই দুই পরিবারের মাঝে সম্পর্কের অবনতির রেশ কাটেনি। ঘটনাস্থল থাকে দুজনকে আটক করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র