ফেসবুকে বেবি বাম্পের ছবি দিলেন বুবলী
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেবি বাম্পের ছবি দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
মঙ্গলবার বিকালে হঠাৎ করেই ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন ঢালিউডের এই চিত্রনায়িকা। এর মধ্যে একটিতে বেবি বাম্প স্পষ্ট দেখা গেছে। ওই ছবির ক্যাপশনে বুবলী লেখেন, আমি আমার জীবনের সঙ্গে। ছবিটি যে আমেরিকায় তোলা, তাও প্রকাশ করেন তিনি। তবে কবেকার, সে বিষয়ে কিছু জানাননি।
অনেকেই মন্তব্য করেন, বুবলীর সন্তানসম্ভবা হওয়ার যে গুঞ্জন ইতোপূর্বে ছড়িয়েছিল, তার সত্যতা এখন পেলেন তারা।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে হাওয়া
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যে বুবলী দুই বছর আগে কয়েক মাস যুক্তরাষ্ট্রে ছিলেন। এখন বাংলাদেশে শুটিং চলার মধ্যে এই ছবি পোস্ট করা নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়।
শাকিব খানের বিপরীতে বসগিরি দিয়ে ২০১৬ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক এক সময়ের সংবাদ পাঠক বুবলীর। পরে শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জন চলে। তবে এরমধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ছেলেশিশুকে প্রকোশ্যে এনে জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং এই সন্তান তাদেরই। তবে এ ঘটনার পর অপু ও শাকিবের বিচ্ছেদ হয়ে যায়।






ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য, একতা কাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - tathyasangjog
September 27, 2022[…] আরও পড়ুনঃ ফেসবুকে বেবি বাম্পের ছবি দিলেন বুবলী […]