জাতীয় ফিচার

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজনীতি করেন শেখ হাসিনা: সেতুমন্ত্রী

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন , বঙ্গবন্ধু কন্যা নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করেন না, শেখ হাসিনা রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নের জন্য।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ৭৫’র পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম শেখ হাসিনা।

আরও পড়ুনঃ ‌’আওয়ামী লীগ রাজপথের দল, মাঠে নামলে কারো খোঁজ মিলবে না’

ওবায়দুল কাদের বলেন, রাশিয়া – ইউক্রেন যুদ্ধে সারাবিশ্বে জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট, কিন্তু আজ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের কি হতো? দেশ কি ভালো থাকতো? বৈশ্বিক সংকট শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বে, বিএনপি এনিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যাচার করছে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক অজয় দাস গুপ্ত, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

রিপোর্টার

About Author

2 Comments

  1. প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন আজ - tathyasangjog

    September 27, 2022

    […] আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য র… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র