জাতীয়

পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

নৌকাডুবি

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে, এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় রোববার সকাল থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এ নিয়ে মোট ৪২ জনের লাশ উদ্ধার হলো।

পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় যাদের লাশ উদ্ধার হয়েছে, তাদের মধ্যে নারী ২২ জন, পুরুষ ৮ জন ও শিশু ১২ জন।

আজ সোমবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল কাজ করছে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় এ তথ্য জানিয়েছেন।

এর আগে পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম জানান, ভয়াবহ ট্রলারডুবি ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২টার দিকে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে মহালয়া উপলক্ষে করতোয়া নদী ট্রলারে পার হচ্ছিলেন সনাতন ধর্মের শতাধিক মানুষ। এ সময় ট্রলারটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করলে মাঝি ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নদীর মাঝখানে ট্রলারটি ডুবে যায়। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠলেও শিশুসহ অনেকেই ডুবে যায়।

ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ অনেকে, মৃতের সংখ্যা বেড়ে ৩০

রিপোর্টার

About Author

1 Comment

  1. পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় ৬১ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১৯ - tathyasangjog

    September 26, 2022

    […] আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র