মার্কিন দূতাবাসে চাকরি, ২ লাখের বেশি বেতন, সপ্তাহে ২ দিন ছুটি
২ লাখের বেশি বেতন, সপ্তাহে ২ দিন ছুটিসহ আরও সুবিধায় কথা উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাস। অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর ২০২২।
মার্কিন দূতাবাসে চাকরির বিস্তারিত :
পদের নাম: পাবলিক হেলথ স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: মেডিসিন, পাবলিক হেলথ, নার্সিং, ল্যাবরেটরি সায়েন্স বা এপিডেমিওলজিতে ডক্টরাল লেভেলের ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় রেসপিরেটরি ডিজিজ সার্ভিলেন্সে মধ্য থেকে জ্যেষ্ঠ পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ২,২৯,৫০০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটি ছাড়াও মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেয়া হবে।
আরও পড়ুন : ডিপিডিসির আওতাধীন এলাকায় আজ লোডশেডিং নেই





