জাতীয় ফিচার

ইউক্রেনে শান্তির সম্ভাবনা খুবই কম: জাতিসংঘ মহাসচিব

ইউক্রেনে শান্তির সম্ভাবনা খুবই কম: জাতিসংঘ মহাসচিব

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে ইউক্রেনে শান্তির সম্ভাবনা খুবই কম।

স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গুতেরেস।

তবে গুতেরেস বলেছেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ইতি টানার বিষয়ে রাতারাতি উল্লেখযোগ্য অগ্রগতি হবে, এমনটা বিশ্বাস করা ঠিক হবে না।

তিনি বলেন, “আমার মনে হচ্ছে, শান্তির পথ এখনো অনেক দূরে। শিগগিরই এটা হবে বললে সেটা মিথ্যা বলা হবে। দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন যে একদিন এ বিষয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা করা সম্ভব হবে।”

আরও পড়ুনঃ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে না টিকটক

গুতেরেস বলেন, পণ্য রপ্তানির বিষয়ে উদ্যোগ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা হয়েছে। যুদ্ধের কারণে ইউক্রেনের শস্য এবং রাশিয়ার খাদ্য ও সার রপ্তানি বন্ধ ছিল। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে গত জুলাই মাসে এই রপ্তানিপ্রক্রিয়া আবার শুরু হয়েছে।

এর অংশ হিসেবে ইউক্রেনের ৩০ লাখ টন খাদ্যশস্য ইউক্রেনের বন্দর থেকে খালাস হওয়ার অপেক্ষায় আছে। তবে রাশিয়া বলছে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে খাদ্যপণ্য ও সার রপ্তানি ব্যাহত হচ্ছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, বর্তমানে রাশিয়ার কিছু খাদ্য ও সার রপ্তানি করা হচ্ছে। তবে সেটা চাহিদা ও প্রত্যাশার তুলনায় অনেক কম। এ কারণে পুতিনের সঙ্গে ফোনালাপে কৃষ্ণসাগর হয়ে রাশিয়ার অ্যামোনিয়া রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র