লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনার সময়সীমা ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া শুধুমাত্র শিক্ষানবীশ মোটরসাইকেল কেনার সময়সীমা চলতি বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার বিআরটিএর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করেছে বিআরটিএ।
জারি করা নির্দেশনায় বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে মোটরসাইকেল কেনা ও নিবন্ধন করা যাবে। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলের নিবন্ধন নম্বর দেবে না বিআরটিএ। আগামী ১৫ ডিসেম্বর থেকে মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া কারও কাছে মোটরসাইকেল না বিক্রি করার জন্য বিক্রেতাদেরও অনুরোধ করেছে বিআরটিএ।
আরও পড়ুনঃ পুলিশের আইজিপি হচ্ছেন র্যাবের ডিজি
এর আগে চলতি বছরের জুলাই মাসের শুরুতে এক নির্দেশনায় বিআরটিএ জানিয়েছিল আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখানো বাধ্যতামূলক করা হবে। এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি করা যাবে না।





